ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আইন-আদালত

যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক

রাজধানীর যাত্রাবাড়ী থানাহাজত থেকে পালিয়ে যাওয়া নারী আসামি মিতু আক্তারকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।

শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক।

পুলিশ জানিয়েছে, মিতু আক্তার যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি। ওই মামলায় তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।

বৃহস্পতিবার ভোরে যাত্রাবাড়ী থানাহাজত থেকে পালিয়ে যান তিনি। এরপর তাকে গ্রেপ্তারে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে পুলিশ। একপর্যায়ে টানা অভিযানের পর শুক্রবার দিবাগত রাতে কেরানীগঞ্জ এলাকা থেকে মিতু আক্তারকে আটক করা হয়।

আটকের পর তাকে যাত্রাবাড়ী থানায় নিয়ে যাওয়া হয়েছে। কীভাবে তিনি থানাহাজত থেকে পালানোর সুযোগ পেয়েছেন, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: দৈনিক ইনকিলাব

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর যাত্রাবাড়ী থানাহাজত থেকে পালিয়ে যাওয়া নারী আসামি মিতু আক্তারকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।

শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক।

পুলিশ জানিয়েছে, মিতু আক্তার যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি। ওই মামলায় তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।

বৃহস্পতিবার ভোরে যাত্রাবাড়ী থানাহাজত থেকে পালিয়ে যান তিনি। এরপর তাকে গ্রেপ্তারে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে পুলিশ। একপর্যায়ে টানা অভিযানের পর শুক্রবার দিবাগত রাতে কেরানীগঞ্জ এলাকা থেকে মিতু আক্তারকে আটক করা হয়।

আটকের পর তাকে যাত্রাবাড়ী থানায় নিয়ে যাওয়া হয়েছে। কীভাবে তিনি থানাহাজত থেকে পালানোর সুযোগ পেয়েছেন, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: দৈনিক ইনকিলাব

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x