ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষার পাশাপাশি ভালো মানুষ হওয়ার আহবান, প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ

পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশর সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। 

শনিবার (২৯ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে কোথায়  উপজেলা ছাত্রদলের আয়োজনে উপজেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। 

এসময় তিনি আরো বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যত। বাংলাদেশকে এগিয়ে নিয়ে শিক্ষার্থীদের অগ্রণী  ভূমিকা পালন করতে হবে। মাদকমুক্ত থেকে সুন্দর আগামী গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরাই আগামীতে এই বাংলাদেশের নেতৃত্ব প্রদান করবে। 

বোদা উপজেলা ছাত্রদলের আহবায়ক রায়হানুল আলম প্রধান রিয়েল এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, বোদা থানার ওসি সোয়েল রানা, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ অনু, যুবদলের সদস্য সচিব সোহেল রানা সহ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহাম মামুনুর রশিদ জীবন, পৌর ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হক ইমন, যুগ্ম আহবায়ক আরাফাত হোসেন মামুন, মশিউর রহমান হিমেল, মাজেদুর সরকার মুন্না সহ উপজেলা ও পৌর ছাত্রলের নেতৃবৃন্দ।   

ছাত্রদলের উদ্যোগে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ১৭৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা সহ ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষার পাশাপাশি ভালো মানুষ হওয়ার আহবান, প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x