ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

বিশেষ সংবাদ

চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণা মামলায় জেল হাজতে

চট্টগ্রামের পটিয়া থেকে সপরিবার উদ্ধার হওয়া চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে প্রতারণার মামলায় গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ২৯ আগষ্ট  দুপুরে তাকে চাঁদপুর আদালতে হাজির করা হয়। পরে তাকে জেলহাজতে পাঠায় আদালত।

‎পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকা প্রতারণার কথা স্বীকার করেছেন পিন্টু দাস। ভুক্তভোগী রাসেল খানের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে। পরে ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

এর আগে গত ২০ আগস্ট থেকে স্ত্রী ও দুই সন্তানসহ নিখোঁজ ছিলেন পিন্টু দাস। দীর্ঘদিন দোকান ও বাসা তালাবদ্ধ থাকায় বিষয়টি নিয়ে চাঁদপুরে ব্যাপক আলোচনা তৈরি হয়।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মালামাল নেয়া ট্রাক চালকের তথ্যমতে চট্টগ্রামের পটিয়া এলাকায় পরিবারের সদস্যদের অবস্থান শনাক্ত করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। শুক্রবার ভোরে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লুৎফর রহমান জানান, পিন্টু দাসের বিরুদ্ধে অভিযোগ থাকলেও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাই উদ্ধার হওয়া স্ত্রী ও দুই সন্তানকে তার পিতার জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, প্রতারণার অভিযোগের তদন্তের পাশাপাশি পিন্টু দাসের বিরুদ্ধে আরও কোনো অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। 

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণা মামলায় জেল হাজতে

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x