ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশজুড়ে অভিযান জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

সারাদেশে অবৈধ এবং লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা’ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারের পাশাপাশি মাদক চোরাচালান, সন্ত্রাসী এবং চাঁদাবাজদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। গোয়েন্দা সংস্থাগুলোর গোয়েন্দা তথ্যের সহায়তা নিয়ে এসব কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি বলেন, এসব কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে। তবে অভিযান আরও কার্যকর ও জোরদার করতে শনিবারের সভায় অতিরিক্ত পরামর্শ দেওয়া হয়েছে এবং কিছু কৌশলও নির্ধারণ করা হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, লুট হওয়া অস্ত্র পুনরুদ্ধার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য একটি বিশেষ ইউনিট গঠন করা হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য-সহায়তা নিয়ে ওই ইউনিট ইতোমধ্যে কাজ শুরু করেছে। কার্যক্রম আরও জোরদার করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণে কর্মকর্তাদের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যারা অগ্রগতি দেখাতে পারবেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে ওই সময়সীমা এখনো শেষ হয়নি।

সূত্র: মানবজমিন

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশজুড়ে অভিযান জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x