ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

নিরাপদ খাদ্য নিশ্চিত করাই এখন প্রধান অগ্রাধিকার: খাদ্যমন্ত্রী

জনগণের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং নিরাপদ খাদ্য সংগ্রহ করাকে নিজের প্রধান দায়িত্ব হিসেবে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

শনিবার দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। এর আগে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে খাদ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে জনগণের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং নিরাপদ খাদ্য সংগ্রহকে অগ্রাধিকার দিচ্ছেন।

তিনি আরও বলেন, ‘আমি আপনাদের প্রতিনিধি। আপনারা পাশে আছেন বলেই আপনাদের জন্য কাজ করতে পারছি। আমৃত্যু যেন জনগণের সেবা করে যেতে পারি।’

সূত্র: বিডি প্রতিদিন

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

নিরাপদ খাদ্য নিশ্চিত করাই এখন প্রধান অগ্রাধিকার: খাদ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

জনগণের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং নিরাপদ খাদ্য সংগ্রহ করাকে নিজের প্রধান দায়িত্ব হিসেবে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

শনিবার দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। এর আগে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে খাদ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে জনগণের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং নিরাপদ খাদ্য সংগ্রহকে অগ্রাধিকার দিচ্ছেন।

তিনি আরও বলেন, ‘আমি আপনাদের প্রতিনিধি। আপনারা পাশে আছেন বলেই আপনাদের জন্য কাজ করতে পারছি। আমৃত্যু যেন জনগণের সেবা করে যেতে পারি।’

সূত্র: বিডি প্রতিদিন

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x