শনিবার (২৯ আগস্ট) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব। কৃষকের উন্নতি হলে দেশেরও অগ্রগতি হবে। ফরিদপুরের মাটি দেশের অন্যতম উর্বর ও উৎকৃষ্ট মাটি। ফলে এ অঞ্চলের কৃষিকে আরও এগিয়ে নেওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে।
কৃষিপণ্য উৎপাদনের বিষয়ে মন্ত্রী বলেন, ভবিষ্যতে প্রয়োজনীয় কৃষিপণ্যের আমদানি কমিয়ে দেশের অভ্যন্তরীণ উৎপাদনের মাধ্যমে চাহিদা পূরণ করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। বিশেষ করে পাট ও পেঁয়াজের বীজ যাতে বিদেশ থেকে আমদানি করতে না হয়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।
সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, কিছু খুচরা বিক্রেতা বাজারে সার নেই বলে প্রচার করছেন। অথচ অতিরিক্ত অর্থ দিলে তারাই আবার সার সরবরাহ করছেন। তাহলে সংকটটা কোথায়?
জেলার সার ডিলারদের সতর্ক করে তিনি বলেন, কোনো ডিলার বরাদ্দ পাওয়া সার নির্ধারিত সময়ে উত্তোলন না করলে কিংবা কৃষকদের কাছে সঠিক দামে সরবরাহ না করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সোহরাব হোসেনসহ অন্যরা।
সূত্র: বিডিপ্রতিদিন

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন