শনিবার (২৯ আগস্ট) বর্তমান ভবনের পাশেই নতুন ভবনটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লা।
এ সময় গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচনের পর মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে জেলা আইনজীবী সমিতির আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি কাজী আবুল খায়ের। সভায় বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান, সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সামছুল হক, সমিতির সাধারণ সম্পাদক এম এ আলম সেলিমসহ অন্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, নতুন ছয় তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে গোপালগঞ্জের আইনজীবীদের দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণের পথ তৈরি হয়েছে। ভবনটি নির্মিত হলে আইনজীবীদের পেশাগত কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সূত্র: বিডিপ্রতিদিন

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন