ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

হেফাজত-এনসিপির সৌহার্দ্য অটুট রাখার প্রত্যয়

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। শনিবার সকালে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ন্যাশনাল ওলামা এলায়েন্সের আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদি, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক প্রকৌশলী ফরহাদ সোহেল এবং এনসিপির সংগঠক (দক্ষিণাঞ্চল) আবদুল্লাহ আল মাহমুদ জিহানসহ অন্যরা।

এ সময় এনসিপির নেতারা জামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার মুহতামিম ও জেলা হেফাজতে ইসলামের আমীর মাওলানা মুবারাকুল্লাহ, জামিয়ার মুহাদ্দিস ও জেলা হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মারুফ কাসেমী, জেলা হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শরীফ উদ্দিন আফতাবি এবং জেলা হেফাজতে ইসলামের কোষাধ্যক্ষ মাওলানা আব্দুল হাফিজের সঙ্গে মতবিনিময় করেন।

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে দুই পক্ষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও মহব্বত অটুট রাখার বিষয়ে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সূত্র: আমার দেশ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

হেফাজত-এনসিপির সৌহার্দ্য অটুট রাখার প্রত্যয়

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x