ঢাকা    রোববার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আইন-আদালত

না.গঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ১৭, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড-জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৭ জন মাদকসেবীকে আটক করেছে পুলিশ। পরে তাদের আদালতে হাজির করা হলে সামারি ট্রায়ালের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিকের নেতৃত্বে গত ২৮ আগস্ট বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত তিনটি পৃথক দল অভিযান পরিচালনা করে।

কাঁচপুর বাজার, বৈদ্যের বাজার ও সোনারগাঁও জাদুঘর এলাকায় মাদক উদ্ধার এবং মাদকসেবীদের আটকের উদ্দেশ্যে অভিযানগুলো পরিচালিত হয়। এ সময় মোট ১৫ জন মাদকসেবীকে আটক করা হয়।

পরদিন ২৯ আগস্ট আটক ব্যক্তিদের বিজ্ঞ আদালতে হাজির করা হয়। পরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত সামারি ট্রায়ালের মাধ্যমে আটজনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা এবং অপর সাতজনকে পাঁচ দিনের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন— মো. মিলন মিয়া (২৩), বিজয় দাস (২৬), মো. জুয়েল (২২), রুহুল আমিন (১৯), শাহীন (২৬), মো. আশিক (২২), রাব্বি মিয়া (২৫), বিল্লাল সরকার (২৭), মো. ইউসুফ (২৪), মো. আরিফ হোসেন (২৫), মো. রিপন (৩৭), আলামিন (২৫), ওমর ফারুক (৫০), কাজি রিপন (৪২) ও হৃদয় (৩২)।

অন্যদিকে, সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হকের সরাসরি নেতৃত্বে এসও বটতলা ৬ষ্ঠ তলা বিল্ডিংয়ের সামনে একটি সিএনজি গ্যারেজে অভিযান চালানো হয়। পুলিশের দাবি, স্থানটি মাদকসেবনের স্পট হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। সেখান থেকে দুইজন মাদকসেবীকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— নাদিম হোসেন (৩৪) ও মিশন মিয়া (২৩)।

পরে ২৯ আগস্ট তাদেরও বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাতের আদালতে হাজির করা হয়। সামারি ট্রায়ালের মাধ্যমে আদালত দুজনকে পাঁচ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেন। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে প্রত্যেককে আরও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালত আদেশ দেন।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে। মাদকসেবন, মাদক বিক্রি এবং মাদক সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

সূত্র: ঢাকা ওয়াচ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ৩০ আগস্ট ২০২৬

না.গঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ১৭, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড-জরিমানা

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x