রোববার (৩০ আগস্ট) বিকেলে রাজধানীর বাংলামোটর থেকে ‘বাংলাদেশ গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটি’র ব্যানারে এ কর্মসূচির পদযাত্রা শুরু হয়। পদযাত্রা শেষে জাতীয় সংসদে গিয়ে স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে।
কর্মসূচিতে অংশ নেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং ১১ দলীয় ঐক্যজোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দিন আহমেদ এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান।
এ ছাড়া আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতাকর্মীরাও পদযাত্রায় উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্পিকারের কাছে দেওয়া স্মারকলিপিতে অন্তর্বর্তী সরকারের গুম কমিশনের প্রতিবেদনে উল্লেখিত সুপারিশগুলো কোনো পরিবর্তন ছাড়াই আইনে পরিণত করার দাবি জানানো হবে।
পাশাপাশি বিভিন্ন সময়ে গুমের শিকার ব্যক্তিদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়াসহ আরও কয়েকটি দাবি স্মারকলিপিতে তুলে ধরা হবে।
সূত্র: ঢাকা ওয়াচ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন