ঢাকা    রোববার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

সিজদারত অবস্থায় ইমামের ইন্তেকাল, পরিবারের পাশে খেলাফত যুব মজলিস

পটুয়াখালীতে সিজদারত অবস্থায় ইন্তেকাল করা ইমাম মরহুম মাওলানা আতাউল্লাহ (রহ.)-এর পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও কবর জিয়ারত করা হয়। পাশাপাশি পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ খেলাফত যুব মজলিস পটুয়াখালী জেলা শাখার আমেলা সদস্য মরহুম মাওলানা আতাউল্লাহ (রহ.)-এর শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সময়ে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ বিভাগের পক্ষ থেকে মরহুমের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিসের বরিশাল বিভাগের তত্ত্বাবধায়ক ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম, যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবদুল্লাহ আশরাফ, প্রশিক্ষণ বিভাগের সহ-সম্পাদক মোল্লা খালিদ সাইফুল্লাহ এবং সমাজকল্যাণ বিভাগের সহ-সম্পাদক মাওলানা জাকারিয়া আল ফারুকী।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে যেকোনো প্রয়োজনে পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান বলেন, মসজিদে ফজরের নামাজ আদায়ের সময় সেজদারত অবস্থায় মাওলানা আতাউল্লাহ (রহ.)-এর ইন্তেকাল মহান আল্লাহর দরবারে তাঁর বিশেষ কবুলিয়াতের নিদর্শন। ধর্মীয় ইমামের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সমাজের নেতৃত্বে নিজেকে গড়ে তুলতে এবং দ্বীনকে সমুন্নত রাখতে যুব মজলিসের সঙ্গে কাজ করেছেন।

তিনি আরও বলেন, পরিবারটির কোনোভাবেই নিজেদের অসহায় মনে করার কারণ নেই। বাংলাদেশ খেলাফত যুব মজলিস অতীতেও তাঁদের পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও সর্বাত্মকভাবে পাশে থাকবে।

পরে নেতৃবৃন্দ মরহুমের কবর জিয়ারত করেন। এ সময় মরহুমের রুহের মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ও উত্তম প্রতিদানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস পটুয়াখালী জেলার সভাপতি মাওলানা আব্বাস আলী, পটুয়াখালী জেলা যুব মজলিসের সভাপতি মাওলানা মহিউদ্দিন, সহ-সভাপতি মাওলানা আবদুল্লাহ, সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, বরিশাল জেলা যুব মজলিসের সহ-সভাপতি মাওলানা আবদুল্লাহ আল মামুন, দুমকি থানা খেলাফত মজলিসের সভাপতি মোহাম্মদ মাহমুদুল হাসানসহ পটুয়াখালী জেলা ও দুমকি থানা যুব মজলিসের বায়তুল মাল ও সমাজকল্যাণ সম্পাদক এবং বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা।

সূত্র: হুদা

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ৩০ আগস্ট ২০২৬

সিজদারত অবস্থায় ইমামের ইন্তেকাল, পরিবারের পাশে খেলাফত যুব মজলিস

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x