ঢাকা    রোববার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন

১১ দলীয় জোটের মনোনয়নও পেলেন তিনি; আগের জাতীয় নির্বাচনেও একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে আবারও দেলাওয়ার হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে। পাশাপাশি ১১ দলীয় জোটের পক্ষ থেকেও তাকে এ আসনের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সকালে ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা ঘোষণা করা হয়। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম এ ঘোষণা দেন।

দেলাওয়ার হোসেন বর্তমানে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ইসলামী ছাত্রশিবিরের সভাপতির দায়িত্বেও ছিলেন।

সমাবেশে মাওলানা আব্দুল হালিম বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নির্বাচন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের অংশ হিসেবে জামায়াতে ইসলামী সব ধরনের নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, কেন্দ্রীয় পর্যায়ে ১১ দলের সিদ্ধান্তের ভিত্তিতে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দেলাওয়ার হোসেনকে জোটের প্রার্থী করা হয়েছে। নির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হলে এবং ভোটাররা নিজেদের পছন্দ অনুযায়ী স্বাধীনভাবে ভোট দিতে পারলে তাদের প্রার্থী বিজয়ী হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

জামায়াত সূত্রে জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনেও ঠাকুরগাঁও-১ আসনে দলটির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দেলাওয়ার হোসেন। এবারও উপনির্বাচনের জন্য তার ওপরই আস্থা রেখেছে দলটি।

ঠাকুরগাঁও-১ আসনটি সদর, রুহিয়া ও ভূল্লি উপজেলা নিয়ে গঠিত। গত জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

এদিকে, শূন্য আসনটিতে উপনির্বাচন আয়োজনের প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। শিগগিরই এ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

সূত্র: হুদহুদ নিউজ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ৩০ আগস্ট ২০২৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x