লিখিত অভিযোগে আব্দুর রব হাওলাদার উল্লেখ করেন, উত্তর পুটিখালী গ্রামের পুটিখালী বায়তুন আমান জামে মসজিদে দীর্ঘদিন ধরে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় হয় না। শুক্রবার জুমার নামাজে একজন অস্থায়ী ইমাম নামাজ পড়ান। অন্যান্য সময়ে স্থানীয় একজন ব্যক্তি আজান দেন।
অভিযোগকারীর দাবি, মসজিদে নিয়মিত ইমাম ও মুয়াজ্জিনের কার্যক্রম না থাকলেও ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের নামে সরকারি ভাতার টাকা উত্তোলন করা হচ্ছে।
মসজিদ-সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় কয়েকজন বাসিন্দা সরকারি ভাতার অর্থ নির্ধারিত ব্যক্তিদের মধ্যে যথাযথভাবে বিতরণ এবং মসজিদে নিয়মিত নামাজ আদায়ের পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন মাওলানা নাজির আহম্মেদ। তিনি বলেন, তিনি মসজিদের খতিব হিসেবে নিয়মিত নামাজ পড়ান। মসজিদে ইমাম ও মুয়াজ্জিনও রয়েছেন। এ পর্যন্ত শুধু ৫ হাজার টাকা প্রণোদনা হিসেবে উত্তোলন করা হয়েছে।
মাওলানা নাজির আহম্মেদের দাবি, রাজনৈতিকভাবে তাঁকে হেয় করার উদ্দেশ্যে একটি মহল এ ধরনের অভিযোগ করেছে।
এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল্লাহ বলেন, শুধু পুটিখালী ইউনিয়নের মসজিদ নয়, এ ধরনের একাধিক মসজিদ নিয়ে অভিযোগ পাওয়া গেছে। বিষয়গুলো পর্যালোচনার জন্য একটি কমিটি রয়েছে।
তিনি বলেন, কমিটির সভা করে অভিযোগগুলো তদন্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রোববার, ৩০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন