ঢাকা    রোববার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আইন-আদালত

সালমান এফ রহমানের পক্ষে আইনি লড়াইয়ে আগ্রহী বিদেশি আইনজীবী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের পক্ষে আইনি লড়াই করতে আগ্রহ প্রকাশ করেছেন এক বিদেশি আইনজীবী। এ বিষয়ে গ্রায়াম এল হল নামের ওই আইনজীবী বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন।

গত ২৪ আগস্ট বাংলাদেশ বার কাউন্সিলের সচিবের কাছে আবেদনটি জমা দেওয়া হয়। রোববার (৩০ আগস্ট) সালমান এফ রহমানের একজন আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছিল।

২০২৫ সালের ১০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিদেশি আইনজীবী নিয়োগের জন্য আবেদন করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলের কাছে আবেদনটি করা হয়।

এর আগে ২০২৫ সালের ৪ ডিসেম্বর সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। অভিযোগে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের সময় তাঁদের ফোনালাপে আন্দোলনকারীদের ‘শেষ করে দেওয়ার’ বিষয়ে আলোচনা হয়েছিল।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, তাঁদের উসকানিমূলক বক্তব্যের পর ২০২৪ সালের ১৯ জুলাই এবং পরবর্তী সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার ঘটনা ঘটে।

সালমান এফ রহমান ও আনিসুল হক বর্তমানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর মামলায় সাক্ষ্যগ্রহণের কার্যক্রম চলছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ৩০ আগস্ট ২০২৬

সালমান এফ রহমানের পক্ষে আইনি লড়াইয়ে আগ্রহী বিদেশি আইনজীবী

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x