ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

অপরাধ

গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক কাজের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগে সাগর শেখ (২৮) নামে এক অ্যাম্বুলেন্সচালককে আটক করেছে পুলিশ। স্থানীয় লোকজন তাকে হাতেনাতে ধরে গণধোলাই দেওয়ার পর পুলিশের কাছে হস্তান্তর করেন।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে সাগর শেখকে আটক করে লোহাগড়া থানা-পুলিশ। তিনি উপজেলার লক্ষ্মীপাশা তেলপাম্প এলাকার মৃত কামরুল শেখের ছেলে।

মৃত গৃহবধূর পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, শনিবার সকালে লোহাগড়া ইউনিয়নের ছাগলছেঁড়া গ্রামে সাদিয়া আক্তার লামিয়া নামে এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। রাতে মরদেহটি থানায় নেওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্সে রাখা হয়।

পরিবারের অভিযোগ, ওই রাতে অ্যাম্বুলেন্সের ভেতরে চালক সাগর শেখ অবস্থান করছিলেন। গভীর রাতে তিনি মরদেহটির সঙ্গে অনৈতিক কাজের চেষ্টা করেন। এ সময় সাদিয়ার মা সেখানে গিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

সাদিয়ার মা অভিযোগ করেন, অ্যাম্বুলেন্সচালক সাগর শেখ তার মেয়ের শরীরের কাপড় খুলে অনৈতিক কাজের চেষ্টা করছিলেন। বাইরে থেকে যাতে বিষয়টি দেখা না যায়, সে জন্য অ্যাম্বুলেন্সের জানালা গামছা দিয়ে ঢেকে রাখা হয়েছিল বলেও তিনি দাবি করেন।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, অভিযুক্ত সাগর শেখকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: আরটিভি

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক কাজের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x