ইরানের বিভিন্ন বার্তা সংস্থায় প্রকাশিত আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, ‘আগ্রাসনকারীদের শাস্তি’ দেওয়ার অংশ হিসেবে কিং হুসেইন ও আল আজরাক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এ হামলায় ঘাঁটি দুটির প্রযুক্তিগত ও পুনর্গঠন সক্ষমতা এবং শত্রুপক্ষের বিমান উড্ডয়ন অবকাঠামো ধ্বংস হয়েছে বলেও দাবি করেছে আইআরজিসি।
বিবৃতিতে বলা হয়, এত ‘আগ্রাসন ও অপরাধের’ পরও আইআরজিসিকে দমন করে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার প্রচেষ্টা বন্ধ হবে না। পাশাপাশি প্রতিটি হামলার আরও ভয়াবহ জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে সংগঠনটি।
এর আগে রোববার ইরানের লারাক দ্বীপে আইআরজিসির দুটি রকেট লঞ্চার লক্ষ্য করে বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই হামলায় ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে এর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল আইআরজিসি।
নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানান, মাইনবাহী দুটি মার্কিন জাহাজে হামলার প্রস্তুতি নিচ্ছিল ওই রকেট লঞ্চার দুটি। এ কারণে সেগুলো লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওই কর্মকর্তা আরও জানান, মার্কিন বাহিনী এলাকাটির ওপর ঘনিষ্ঠ নজর রাখছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে নৌযান চলাচল নিরাপদ রাখতে তারা প্রস্তুত রয়েছে।
লারাক দ্বীপে মার্কিন হামলার বিষয়টি নিশ্চিত করে আইআরজিসি জানিয়েছে, রোববারের ওই হামলায় তাদের কয়েকজন যোদ্ধা ও বেসামরিক বাসিন্দা নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থাও জানিয়েছে, হামলার জন্য দায়ীদের শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আইআরজিসি।
সূত্র: জবাবদিহি

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন