ঢাকা    সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রচার সামগ্রী প্রস্তুতকালে আটক ৪

সদর মডেল থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রচারসামগ্রী প্রস্তুতের অভিযোগে ৪ জন গ্রেফতার, বিপুল পরিমাণ টি-শার্ট ও স্টিকার জব্দ।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাজেদুর রহমান এর নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ রমজান হোসেন এবং এসআই (নিঃ) মোঃ সেলিম মিয়া এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৩০ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর আনুমানিক ১টা ১০ ঘটিকায় সদর মডেল থানাধীন ৫৫/২৭ এসএম মালেহ রোড, রিভারভিউ কমপ্লেক্সের আন্ডার গ্রাউন্ডে অবস্থিত একটি ছাপাখানায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৪ (চার) জনকে আটক করতে সক্ষম হয়। এ সময় আরও ৬/৭ জন ব্যক্তি পালিয়ে যায়। আসামীরা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সহিত দলের কর্মকান্ড সংক্রান্তে আলোচনা করে নিষিদ্ধ দলের সদস্য হওয়ার জন্য আহবান, প্রচার/প্রচারণা ও পরিচালনা, সহায়তা করে আসছে। গ্রেফতারকৃতরা হচ্ছে- ১। শিহাব আহম্মেদ আরাফাত (২৮), পিতা- মৃত সিরাজ মিয়া, মাতা-মুক্তা বেগম, সাং-নিতাইগঞ্জ, থানা- নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জ; ২। মোঃ জিহাদ হোসেন ওরফে আলিফ (১৯), পিতা-মোঃ জামির হোসেন রনি, মাতা-ফারজানা ইমু, সাং-১১৪/১ বি কে রোড, থানা- নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জ; ৩। মোঃ সামির হোসেন খান (২৬), পিতা-মোঃ আজম হোসেন খান, মাতা-মৃত সীমা আক্তার, সাং-দেওভোগ -পাক্কা রোড, থানা- নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জ, বর্তমানে-একাউন্টস অফিসার, জি এম ট্রেডার্স, থানা- নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়নগঞ্জ এবং ৪। মোঃ রাকিবুল হাসান (৩২), পিতা-আবুল খায়ের, মাতা-নাজমুন নাহার, সাং-হৃদম প্লাজা ৫ম বান্ডলা, থানা-নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জ, বর্তমানে-মালিক-জিএম ট্রেডার্স, রিভারভিউ মার্কেটের আন্ডারগ্রাউন্ড, থানা- নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জ।

অভিযানকালে গ্রেফতারকৃত ব্যক্তিদের হেফাজত ও ঘটনাস্থল থেকে পলাতক ব্যক্তিদের ফেলে যাওয়া অবস্থায় শেখ মুজিবুর রহমানের ছবি ও বিভিন্ন রাজনৈতিক স্লোগান লেখা সম্বলিত ৭০টি কালো রঙের গোলগলা টি-শার্ট, শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত ৪০টি লেমিনেটেড স্টিকার এবং স্টিকারবিহীন ১০টি কালো রঙের গোলগলা টি-শার্ট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতগুলো যথাযথ জব্দ তালিকা প্রস্তুতের মাধ্যমে জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিদের কাছ থেকে প্রাপ্ত তথ্য এবং ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত আলামতের ভিত্তিতে জানা যায়, উক্ত ব্যক্তিরা পরস্পর যোগসাজশে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট প্রচার-প্রচারণামূলক সামগ্রী প্রস্তুতের কাজে জড়িত ছিলেন। এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ (সংশোধনী/১৩) এর ৮, ৯(৩), ১০, ১১, ১২, ১৩ ধারায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশি অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রচার সামগ্রী প্রস্তুতকালে আটক ৪

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x