ঢাকা    সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

বাংলাদেশো যুক্ত হতে যাচ্ছে জোটে

বাংলাদেশো যুক্ত হতে যাচ্ছে জোটে

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই জানিয়েছিল যে, মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়ে জোটের বাকি দুই সদস্য দেশের সঙ্গে আলোচনা করা হবে। সেই ধারাবাহিকতায় কাল প্রথমবারের মতো তিন দেশ মিলে তুরস্কের ঐতিহাসিক শহর ইস্তাম্বুলে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এই বৈঠক থেকেই বাংলাদেশকে জোটে নেওয়ার বিষয়ে চূড়ান্ত ও বড় সিদ্ধান্ত আসতে পারে।

ইতোমধ্যে আজ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, তুরস্ক ও সৌদি আরব বাংলাদেশের এই জোটে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টিকে বেশ ইতিবাচকভাবেই দেখছে। মূলত জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সশস্ত্র বাহিনীর দক্ষতা ও বীরত্ব এবং যেকোনো বৈশ্বিক যুদ্ধকালীন পরিস্থিতিতে ঢাকার তাৎক্ষণিক কৌশলগত সহায়তার সক্ষমতা বিবেচনা করেই তারা এমন মনোভাব প্রকাশ করেছে।

এই জোটে যোগ দিলে দেশের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দৃঢ়ভাবে বলেন, "বাঁচার আগে মরার চিন্তা করলে তো সমস্যা"।

তার এই আত্মবিশ্বাসী বক্তব্য থেকে এটি স্পষ্ট যে, এই প্রতিরক্ষা চুক্তিকে কেন্দ্র করে ভারতের যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ বা আপত্তির বিষয়টিকে বাংলাদেশ কোনো পাত্তাই দিচ্ছে না। নিজেদের সার্বভৌমত্ব ও ভূ-রাজনৈতিক স্বার্থ রক্ষায় ঢাকা সম্পূর্ণ স্বাধীন সিদ্ধান্ত নিতে বদ্ধপরিকর।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

বাংলাদেশো যুক্ত হতে যাচ্ছে জোটে

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত
বাংলাদেশো যুক্ত হতে যাচ্ছে জোটে
0:00 0:00
1.0x