ঢাকা    সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

অপরাধ

মাগুরার শিশু আছিয়া ধ/র্ষ/ণ হ-ত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল হাইকোর্ট

মাগুরার আলোচিত ৮ বছর বয়সী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সোমবার (৩১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায়ের সময় রাষ্ট্রপক্ষকে হাইকোর্ট বলেন, গণমাধ্যমে কোনো বিষয় নিয়ে আলোচনা বা চাপ থাকলেও মামলার বিচারে তাড়াহুড়ো করা উচিত নয়। অন্যদিকে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল আদালতকে বলেন, সব পক্ষের ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

এর আগে গত ২৩ আগস্ট হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়। পরে ২৫ আগস্ট রায় ঘোষণার তারিখ পিছিয়ে ৩১ আগস্ট নির্ধারণ করা হয়েছিল।

যেভাবে ঘটে ঘটনাটি

২০২৫ সালের ৫ মার্চ রাতে ৮ বছর বয়সী শিশু আছিয়া ধর্ষণের শিকার হয়। মামলার প্রধান আসামি হিটু শেখ শিশুটির বোনের শ্বশুর। অভিযোগ অনুযায়ী, ধর্ষণের পাশাপাশি শিশুটিকে হত্যার চেষ্টা করা হয়।

গুরুতর অবস্থায় শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। পরে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ মামলার সব আসামিকে গ্রেপ্তার করে।

২০২৫ সালের ১৩ এপ্রিল মামলার অভিযোগপত্র দেয় পুলিশ। এর মাত্র ১০ দিনের মধ্যে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। ২৭ এপ্রিল শুরু হয় সাক্ষ্যগ্রহণ। রাষ্ট্রপক্ষে মোট ২৯ জন সাক্ষ্য দেন।

মাত্র ১৩ কার্যদিবসে মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়। পরে যুক্তিতর্ক উপস্থাপন শেষে ২০২৫ সালের ১৭ মে রায় ঘোষণা করেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

রায়ে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়। মামলার বাকি তিন আসামিকে খালাস দেওয়া হয়।

হাইকোর্টের সর্বশেষ রায়ে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল থাকায় আলোচিত এ মামলায় নিম্ন আদালতের দেওয়া সাজাই বহাল রইল।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

মাগুরার শিশু আছিয়া ধ/র্ষ/ণ হ-ত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল হাইকোর্ট

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x