বিদেশি নেতাদের দেওয়ার ক্ষেত্রে ‘অর্ডার অব ওলি দারাজালি দোস্তলিক’ উজবেকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। মোদিকে এই সম্মান দেওয়ার পরই বিষয়টি নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। পুরস্কারের প্রসঙ্গ টেনে তিনি মুঘল সম্রাট বাবরের জন্মভূমি ফারগানা উপত্যকার কথাও উল্লেখ করেন।
ওয়াইসি বলেন, বিজেপিকে তিনি অভিনন্দন জানাচ্ছেন। যে দেশ থেকে বাবর ভারতে এসেছিলেন, সেই দেশই এখন ভারতের প্রধানমন্ত্রীকে সম্মানিত করেছে। ফারগানা উপত্যকা উজবেকিস্তানে অবস্থিত বলেও উল্লেখ করেন তিনি।
এরপর বিজেপি ও সংঘ পরিবারের প্রতি ইঙ্গিত করে ওয়াইসি বলেন, প্রধানমন্ত্রী বর্তমানে যেখানেই সফরে যাচ্ছেন, সেখান থেকেই পুরস্কার নিয়ে দেশে ফিরছেন। এতদিন যারা বাবরের নাম ব্যবহার করে রাজনৈতিক আক্রমণ চালিয়েছেন, তাদের এখন বিষয়টি নিয়ে চিন্তা করা উচিত।
ওয়াইসি আরও বলেন, ‘আপনারা বাবরের নাম নিয়ে এত অপমানজনক বক্তব্য দিয়েছেন। অথচ সেই দেশের মানুষই এখন আপনাদের প্রধানমন্ত্রীকে সম্মান দিচ্ছে। সংঘের এ বিষয়টি নিয়ে ভাবা উচিত। এরপর থেকে সংঘ পরিবার ও আরএসএসের সমর্থকেরা বাবরকে নিয়ে আগের মতো বক্তব্য দেবেন না।’
উজবেকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত ও উজবেকিস্তানের ঐতিহাসিক বন্ধুত্ব এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে নরেন্দ্র মোদির অবদানের স্বীকৃতি হিসেবেই তাকে এই সম্মান দেওয়া হয়েছে।
পুরস্কার গ্রহণের পর নরেন্দ্র মোদি এই সম্মান ভারত ও উজবেকিস্তানের দীর্ঘদিনের বন্ধুত্বের প্রতি উৎসর্গ করেন।
মোদিকে দেওয়া এই রাষ্ট্রীয় সম্মানকে কেন্দ্র করে ওয়াইসির মন্তব্যের মাধ্যমে ভারতের রাজনীতিতে মুঘল ইতিহাস, বাবর এবং বিজেপি-আরএসএসের ঐতিহাসিক বয়ানকে ঘিরে দীর্ঘদিনের বিতর্ক আবারও আলোচনায় এসেছে।
সূত্র: যুগান্তর।

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন