ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

শিক্ষাঙ্গন

পোরশায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা

নওগাঁর পোরশায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে।

সোমবার (৩১ আগস্ট ২০২৬) সকাল ১০টা ৪৫ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের আয়োজনে পোরশা উপজেলা অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে এ সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ নাবিলা ফেরদৌস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা পল্লী জীবিকায়ন কর্মকর্তা মোঃ মঞ্জুর মোর্শেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপারভাইজার শ্রী কনক রায়সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীল কর্মের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিতি আরও গভীর হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

পোরশায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x