সরকারি দল বিএনপির ‘সিন্ডিকেট’ আবার সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (৩১ আগস্ট) সকালে পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরে বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সৌদি আরবের বিমান টিকিটের দাম কমে গিয়েছিল। কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পর আবারও সিন্ডিকেট সক্রিয় হয়েছে। এর প্রভাবে টিকিটের দামও বেড়েছে।
তিনি গ্যাস ও বিদ্যুৎ সংকটের বিষয়টিও তুলে ধরেন। আসিফ মাহমুদ বলেন, নির্বাচনের পর বিভিন্ন খাতে পণ্যের মূল্যবৃদ্ধির পাশাপাশি চাঁদাবাজির প্রবণতাও বেড়েছে। এতে সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা তৈরি হয়েছে। দ্রুত এ পরিস্থিতি থেকে জনগণকে পরিত্রাণ দিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
মক্কা প্যাক্ট প্রসঙ্গে এনসিপির অবস্থান তুলে ধরে আসিফ মাহমুদ বলেন, দলটি বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে। তবে এ বিষয়ে দলের উপ-কমিটি বিশেষভাবে নজর রাখছে।
সূত্র: যুগান্তর

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন