ঢাকা    সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে আলীকদমে নজরুল বিষয়ক জাতীয় প্রতিযোগিতা শুরু

আলীকদমে নজরুল বিষয়ক জাতীয় প্রতিযোগিতা শুরু

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বান্দরবানের আলীকদম উপজেলায় নজরুল বর্ষ উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

৩১ আগস্ট ২০২৬ খ্রিঃ সোমবার সকাল ১০টা হতে ১১টা ৩০ মিনিট পর্যন্ত আলীকদম উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: সামসুল আলম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা ও মৎস কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান আসাদ। অনুষ্ঠানে প্রানী সম্পদ কর্মকর্তা মিঠুন কুমার ঘোষ, ইউনিয়ন চেয়ারম্যান, প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও মিডিয়া কর্মীসহ ৫০/৬০ জন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি প্রতিযোগিতার উদ্বোধন ঘোষনা করেন।

অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও সাহিত্যকর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, নজরুলের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং দেশপ্রেমের আদর্শ শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রতিযোগিতায় নজরুলের কবিতা আবৃত্তি, সংগীত, রচনা ও জীবনভিত্তিক বিষয়ে প্রতিযোগিতা হবে। শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে প্রতিভাবান শিক্ষার্থীদের বাছাই করে পরবর্তী পর্যায়ে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে আলীকদমে নজরুল বিষয়ক জাতীয় প্রতিযোগিতা শুরু

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x