রোববার (৩০ আগস্ট) রাজধানীর বাসাবো বৌদ্ধ মন্দির অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর পূর্ব শাখার আয়োজনে অনুষ্ঠিত ‘এ প্লাস সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও উৎসাহিত করার উদ্দেশ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নূরুল ইসলাম সাদ্দাম বলেন, গুমসংক্রান্ত নীতিমালা বাতিল করে বর্তমান সরকার গুমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পুরস্কৃত করার প্রচেষ্টা চালাচ্ছে। তিনি অবিলম্বে অন্তর্বর্তী সরকারের প্রণীত গুমসংক্রান্ত নীতিমালা আইনে রূপ দিয়ে বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি গুম ও খুনের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার কথাও বলেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, ভবিষ্যতে নিজেদের ক্যারিয়ার জাতির কল্যাণে কাজে লাগাতে হবে। শুধু মেধাবী হওয়াই যথেষ্ট নয়, ব্যক্তিজীবনেও সততার পরিচয় দিতে হবে। দেশপ্রেম ধারণ করে আগামী বাংলাদেশকে ইনসাফের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য দেন ডাকসু ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েম। তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। জুলাই আন্দোলনে ছাত্রসমাজ রাজপথে নেমে বুকের তাজা রক্তের বিনিময়ে একটি নতুন সম্ভাবনার বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছিল, সেটি এখনো যথাযথভাবে বাস্তবায়ন হয়নি।
তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি দক্ষতা অর্জন এবং গুণগত মানসম্পন্ন মানবসম্পদ হিসেবে নিজেদের প্রস্তুত করার ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। বক্তারা মেধা, নৈতিকতা ও দেশপ্রেমের সমন্বয়ে নিজেদের গড়ে তুলে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসু ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহসহ ঢাকা মহানগর পূর্ব শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি ইমদাদুল হক মিয়াজি।
সূত্র: যুগান্তর

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন