আইআরজিসির দাবি, জাহাজটি ‘অবৈধ’ পথে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল। এ সময় দুটি মাইনে আঘাত করলে ট্যাংকারটি চলাচল বন্ধ হয়ে যায়।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-তে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, মাইনের আঘাতের পর ট্যাংকারটিতে আগুন ধরে যায় এবং এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়েছে কি না বা ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি আইআরজিসি।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ জলপথ দিয়ে চলাচলকারী সব জাহাজকে তেহরানের নির্ধারিত নিয়ম ও নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।
এর আগে আইআরজিসি দাবি করেছিল, হরমুজ প্রণালির আকাশসীমায় একটি মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, ড্রোনটি পরে উপসাগরের পানিতে গিয়ে পড়ে।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, রোববার মার্কিন বাহিনী ইরানের লারাক দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী স্থাপনায় হামলা চালিয়েছে। জুলাইয়ের পর ইরানের ভূখণ্ডে এটিই প্রথম মার্কিন হামলা।
অন্যদিকে, মার্কিন হামলার জবাবে জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরানের আইআরজিসি। তারা জানায়, আগ্রাসনকারীদের শাস্তি হিসেবে জর্ডানের কিং হুসেইন ও আল আজরাক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
সূত্র: যুগান্তর

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন