ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

বিশেষ সংবাদ

যশোরে শিশু ধর্ষণ মামলার আসামির শাস্তির দাবিতে মানববন্ধন

যশোরে এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি সোহাগের সর্বোচ্চ শাস্তি এবং ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে যশোর জেলা ও দায়রা জজ আদালতের সামনে রায়মানিক সরদারপাড়া এলাকার সর্বস্তরের মানুষের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা ও পথচারীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শিশুটিকে ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার পর আসামি সোহাগ দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেন, আসামি কারাগারে থাকলেও তার পরিবারের সদস্যরা মামলা তুলে নিতে তাদের ওপর চাপ সৃষ্টি করছেন। একই সঙ্গে তাদের হত্যার ও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

মানববন্ধন থেকে মামলাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত বিচার সম্পন্ন করে আইন অনুযায়ী আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে ভুক্তভোগী শিশু ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

তারা বলেন, শিশুটির সঙ্গে সংঘটিত কথিত অপরাধের বিচারপ্রক্রিয়ায় কোনো ধরনের প্রভাব, ভয়ভীতি বা চাপ যেন বাধা সৃষ্টি করতে না পারে, তা নিশ্চিত করতে হবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

যশোরে শিশু ধর্ষণ মামলার আসামির শাস্তির দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x