সোমবার (৩১ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে গিয়ে রুহুল কবির রিজভীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ইসলামী ঐক্যজোটের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা মো. ইলিয়াস আতহারি, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি হুমায়ুন কবির, ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি হাফেজ বেলাল হোসাইন, মহাসচিব এইচ এম বরকতুল্লা এবং ঢাকা মহানগর প্রচার সম্পাদক মুফতি আল আমিন।
শুভেচ্ছা বিনিময়কালে রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে ইসলামী ঐক্যজোট বিএনপির সঙ্গে থেকে আন্দোলনকে আরও বেগবান করেছে। গণতন্ত্রকে সুদৃঢ় করার লক্ষ্যে ইসলামী ঐক্যজোট আগের মতোই বিএনপির পাশে থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশকে এগিয়ে নিতে ইসলামী ও জাতীয়তাবাদী শক্তির ঐক্যের কোনো বিকল্প নেই। ফ্যাসিবাদের দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার পাশাপাশি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।
পরে ইসলামী ঐক্যজোটের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান রুহুল কবির রিজভী।
সূত্র: ইনকিলাব

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন