ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

মোকামতলা উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা উপজেলা প্রেসক্লাবের আগামী দুই বছরের জন্য ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি প্রেসক্লাবের এক সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. রিপন মিয়া (দৈনিক দেশের কণ্ঠ), সিনিয়র সহ-সভাপতি মো. হারুন অর রশিদ (দৈনিক অপরাধ অনুসন্ধান), সহ-সভাপতি মো. আব্দুর রহিম (দৈনিক কলম সৈনিক), সাধারণ সম্পাদক রুহুল আমিন (দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন) এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (দৈনিক আমাদের বগুড়া)।

এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে এম. আজাদ খান (দৈনিক আজকের জনবাণী), প্রচার সম্পাদক মো. সোহেল রানা (দৈনিক ভাষা খবর), ক্রীড়া সম্পাদক মো. রেজওয়ান আহমেদ রাকিব (দৈনিক স্বাধীন দেশ) এবং কোষাধ্যক্ষ হিসেবে মো. আসাদুল্লাহ (দৈনিক আলোকিত সকাল) দায়িত্ব পেয়েছেন।

উপদেষ্টা মণ্ডলীতে যারা রয়েছেন

মোকামতলা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির পাশাপাশি উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে মোঃ মাহবুব আলম মানিক, রোকন উদ দৌলা রুকেল, মোঃ আব্দুস সালাম ও আঃ লতিফ সরকারকে। প্রেসক্লাবের বিভিন্ন সাংগঠনিক ও পেশাগত কর্মকাণ্ডে তাদের অভিজ্ঞতা, পরামর্শ ও দিকনির্দেশনা নতুন কমিটিকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

কার্যনির্বাহী সদস্য

কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. মামুন রানা , মো. রেজওয়ান অর্ক (যুগান্তর), মো. আবু হাসান (ইনসাফ টাইম ২৪), মো. ইউসুফ আলী (আজকের খবর), মো. মিলন বাসার (সময়ের সংহাম) এবং মো. সাকিব।

নবগঠিত কমিটি আগামী দুই বছর মোকামতলা উপজেলা প্রেসক্লাবের কার্যক্রম পরিচালনা করবে। কমিটির নেতৃবৃন্দ বলেন, মোকামতলা অঞ্চলের মানুষের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের খবর বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মর্যাদা বৃদ্ধিতে তারা কাজ করবেন।

প্রেসক্লাবের নতুন নেতৃত্ব আরও বলেন, সত্য, সাহস ও দায়িত্বশীল সাংবাদিকতা হবে তাদের কার্যক্রমের মূল ভিত্তি। গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকতার নীতিমালা সমুন্নত রেখে এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ, জনদুর্ভোগ, উন্নয়ন কর্মকাণ্ড, অনিয়ম-দুর্নীতি ও সম্ভাবনার বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

একই সঙ্গে মোকামতলা ও আশপাশের এলাকার সংবাদ দ্রুত ও নির্ভুলভাবে পাঠকদের কাছে পৌঁছে দিতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে মোকামতলা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও পেশাদার হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। এলাকার মানুষের কথা তুলে ধরা এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রেসক্লাবটি আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মোকামতলা উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x