ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০ শতাংশ

দেশের প্রায় ২৪ লাখ সামরিক ও অসামরিক কর্মচারী এবং সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত ও অন্যান্য যোগ্য সুবিধাভোগীর জন্য দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে-স্কেল বা নতুন বেতনস্কেলের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। চলতি বছরের জুলাই থেকেই নতুন এই পে-স্কেল কার্যকর হবে।

নবম পে-স্কেলের আওতায় মাসিক ৯ হাজার টাকা বা তার কম নিট পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন ১০০ শতাংশ বাড়বে। ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনপ্রাপ্তদের ক্ষেত্রে বৃদ্ধি হবে ৭৫ শতাংশ।

এ ছাড়া ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন ৬৫ শতাংশ, ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত পেনশনপ্রাপ্তদের ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন ৫৫ শতাংশ বাড়ানো হবে।

দীর্ঘদিন আগে অবসরে যাওয়া যেসব পেনশনভোগী বর্তমানে তুলনামূলক কম নিট পেনশন পান, নতুন কাঠামোয় তাদের পেনশন বৃদ্ধির পরিমাণ তুলনামূলকভাবে বেশি হবে।

কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা এবং সামাজিক সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে নবম পে-স্কেলে প্রথমবারের মতো ‘প্রতিবন্ধী সন্তান ভাতা’ চালু করা হচ্ছে। এর আওতায় যোগ্য কর্মচারীদের প্রতিবন্ধী সন্তানদের জন্য মাসে ৩ হাজার টাকা করে বিশেষ ভাতা দেওয়া হবে।

নতুন বেতনস্কেল বাস্তবায়নের ফলে সরকারের অতিরিক্ত বার্ষিক আর্থিক ব্যয় আনুমানিক ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা হবে। তবে মিডিয়াম টার্ম বাজেট ফ্রেমওয়ার্ক (MTBF) অনুযায়ী সংশ্লিষ্ট অর্থবছরগুলোর বাজেটে এই ব্যয়ের প্রয়োজনীয় সংস্থান রাখা হয়েছে।

এর আগে গত ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার নতুন পে-স্কেল চূড়ান্ত হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। শেষ পর্যন্ত সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে দেশের এই বৃহৎ কর্মীবাহিনীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো।

মন্ত্রিসভায় অনুমোদনের পর এখন এ বিষয়ে দ্রুত প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে।

সূত্র: ইত্তেফাক

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০ শতাংশ

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x