ঢাকা    মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

"রাষ্ট্রের কল্যাণে কোনো আপস নয়" - কক্সবাজার নিয়ে কঠোর অবস্থান মন্ত্রী সাচিং প্রু জেরীর

জুম প্লাটফর্মে যুক্ত অবস্থায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি।

রাষ্ট্রের কল্যাণের স্বার্থে কারও সঙ্গে কোনো আপস করা হবে না। পাহাড়ের মানুষের মঙ্গলের জন্য আমরা নিরলসভাবে কাজ করে যেতে চাই। শুধু ঢাকায় বসে ফাইলে সই, নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই। মাঠে শারীরিকভাবে উপস্থিত থেকে পরিস্থিতি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চাই।

গতকাল সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে কক্সবাজার জেলার সার্বিক আইনশৃঙ্খলা, উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়সংক্রান্ত সভায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি।

সভায় কক্সবাজার জেলাকে একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যানের আওতায় আনার কথা জানান মন্ত্রী। একই সঙ্গে অপরাধ ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন তিনি।

মন্ত্রী সাচিং প্রু জেরী বলেন, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে হবে। জাতীয় নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

রোহিঙ্গা সংকট ও কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, টেকসই সমাধানের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজারের স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।

সভায় সীমান্ত অপরাধ ও চোরাচালান বন্ধ, অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান জোরদার, অপহরণ ও মানব পাচার প্রতিরোধ, সারের পাচার রোধ ও সুষম বণ্টন নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া কক্সবাজারের পর্যটন এলাকার যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা এবং সেন্টমার্টিনে অবৈধ স্থাপনা ও রিসোর্ট নির্মাণ বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি, কোস্টগার্ড ও প্রশাসনের সমন্বয়ে নিয়মিত যৌথ টহল এবং অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পল্লী বিদ্যুৎসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা জুম প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

"রাষ্ট্রের কল্যাণে কোনো আপস নয়" - কক্সবাজার নিয়ে কঠোর অবস্থান মন্ত্রী সাচিং প্রু জেরীর

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x