বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতাকর্মীরা। পরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে রিজভী এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট কাটাতে সরকার কাজ করছে। আগামী সাত দিনের মধ্যে গ্যাসের সংকট দূর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিএনপি কিংবা সরকার দায়ী নয় উল্লেখ করে তিনি বলেন, এটি একটি বৈশ্বিক সংকট। আমেরিকা-ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ আসতে পারছে না এবং জ্বালানি সরবরাহও বাধাগ্রস্ত হচ্ছে। দু-একটি জাহাজ আসার চেষ্টা করলেও সেখানে বোমা হামলার ঘটনা ঘটেছে।
রিজভী বলেন, এরপরও তারেক রহমান বসে নেই। জ্বালানি ও বিদ্যুৎ খাতের বাজেটের ওপর অতিরিক্ত ৪০ হাজার কোটি টাকা ব্যয় করে তিনি গ্যাস সংকট সমাধানের উদ্যোগ নিয়েছেন।
মহেশখালীতে এফএসআরইউর কারিগরি ত্রুটি মেরামতের কাজ শেষ হয়েছে জানিয়ে রিজভী বলেন, এখন রিগ্যাসিফিকেশন কার্যক্রম শুরু হয়েছে। সেপ্টেম্বরের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে গ্যাসের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত হবে এবং বিদ্যুৎ সরবরাহও স্বাভাবিক থাকবে। এর কিছু লক্ষণ ইতোমধ্যে দেখা যাচ্ছে বলেও জানান তিনি।
তিনি বলেন, সব ধরনের সংকট মোকাবিলা করে তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন এবং ভবিষ্যতেও এগিয়ে নিয়ে যাবেন।
একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে মন্তব্য করে রিজভী বলেন, ক্ষমতায় আসার পর জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তারেক রহমান নিরলসভাবে কাজ করছেন এবং দিন-রাত পরিশ্রম করছেন।
দলের সামনে থাকা চ্যালেঞ্জ প্রসঙ্গে রিজভী বলেন, চ্যালেঞ্জ না থাকলে তা মোকাবিলা করে ভালো কিছু করার মধ্যে কোনো কৃতিত্ব থাকে না। দলের সামনে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ, ষড়যন্ত্র ও চক্রান্ত রয়েছে। এসব মোকাবিলা করেই তারেক রহমান সরকারের নেতৃত্ব দিচ্ছেন এবং কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, তারেক রহমান তার দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছেন। এর মধ্যে ফার্মারস কার্ড, ফ্যামিলি কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতাসহ প্রতিটি ক্ষেত্রেই কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
সূত্র: সুখবর

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন