ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

ডিসেম্বরে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে লংমার্চের ঘোষণা, অভিযোগ রাশেদ খানের

জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যৌথভাবে বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তার দাবি, আগামী ডিসেম্বরে আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনীতিতে ফেরার ঘোষণা এবং জামায়াত-এনসিপির লংমার্চের ঘোষণা একই ষড়যন্ত্রের অংশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান অভিযোগ করেন, ১৯৯৬ সালের মতো এবারও আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে বিএনপির বিরুদ্ধে মাঠে নামার পরিকল্পনা করছে জামায়াত। শেখ হাসিনা ও আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের উদ্দেশ্যেই এ ধরনের চেষ্টা চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

সাম্প্রতিক আলোচিত ‘মক্কা সামরিক চুক্তি’ প্রসঙ্গে রাশেদ খান বলেন, এনসিপির প্রধান নাহিদ ইসলাম, জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দল চুক্তিটির বিষয়ে ইতিবাচক অবস্থান জানিয়েছে। দেশের জনগণের একটি বড় অংশও বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে। দেশের সার্বভৌমত্ব, কূটনৈতিক নীতি এবং সামগ্রিক নিরাপত্তার বিষয় বিবেচনা করে সরকার এ বিষয়ে উপযুক্ত সিদ্ধান্ত নেবে।

ডাকসুর জিএস পদ ফিরে পাওয়ার বিষয়ে রাশেদ খান বলেন, তৎকালীন নির্বাচনে ভিপি পদে নুরুল হক নুর এবং জিএস পদে তিনি জয়ী হয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগ সরকারের ইশারায় তাকে পরাজিত দেখানো হয়েছিল বলে দাবি করেন তিনি। পদটি ফিরিয়ে দেওয়ার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাজারো শিক্ষার্থীর ভোটাধিকারকে সম্মান জানিয়েছে বলেও মন্তব্য করেন রাশেদ খান।

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের দলে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, যারা নিজেদের ভুল স্বীকার করে দলে ফিরতে আগ্রহী হবে, দলীয় হাইকমান্ড তাদের বিষয়টি বিবেচনা করতে পারে। তবে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে দলীয় প্রার্থীর বিরোধিতা করা ব্যক্তিদের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

সূত্র: ইত্তেফাক

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডিসেম্বরে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে লংমার্চের ঘোষণা, অভিযোগ রাশেদ খানের

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x