ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে খুব শিগগিরই সরাসরি সাক্ষাতের প্রত্যাশা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

চিঠিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, নানা প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করলেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশের জনগণের সামনে একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। একইসঙ্গে বাংলাদেশের জনগণের জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন তিনি।

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প আশ্বস্ত করে বলেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না। পাশাপাশি এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত মনোযোগের বিষয়টিও তিনি সবসময় স্মরণে রাখবেন বলে চিঠিতে উল্লেখ করেন।

সূত্র: বাসস

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পের

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে খুব শিগগিরই সরাসরি সাক্ষাতের প্রত্যাশা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

চিঠিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, নানা প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করলেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশের জনগণের সামনে একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। একইসঙ্গে বাংলাদেশের জনগণের জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন তিনি।

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প আশ্বস্ত করে বলেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না। পাশাপাশি এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত মনোযোগের বিষয়টিও তিনি সবসময় স্মরণে রাখবেন বলে চিঠিতে উল্লেখ করেন।

সূত্র: বাসস

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x