সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লালমোহন থানাধীন পৌরসভা বাজারের সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহনের একটি দল পৌরসভা বাজারের আশপাশে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে পাঁচটি গোডাউনে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
কোস্ট গার্ডের সদস্যদের উপস্থিতি টের পেয়ে গোডাউন মালিকরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা নিষিদ্ধ পলিথিন পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ভোলা জেলা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ছাড়া জানা গেছে, লালমোহন বাজারে দীর্ঘদিন ধরে একটি অসাধু ব্যবসায়ী চক্র নিষিদ্ধ পলিথিন মজুত করে তা বাজারে বিক্রি করে আসছে।
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সালমান বিন শওকত জানান, পরিবেশ সুরক্ষা এবং নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সূত্র: আমার দেশ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন