ঢাকা    বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

শিক্ষাঙ্গন

মাধ্যমিকের ছাত্রীদের ‘পিংক সাইকেল’ দেওয়ার উদ্যোগ: শিক্ষামন্ত্রী

দেশের মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের পড়াশোনায় আরও উৎসাহিত করতে ‘পিংক সাইকেল’ বা গোলাপি সাইকেল দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ বিষয়ে শিগগিরই চূড়ান্ত ঘোষণা আসতে পারে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশে প্রায় ১৯ হাজার মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব প্রতিষ্ঠানের প্রতিটি শ্রেণির ছাত্রীদের শিক্ষার প্রতি আরও আগ্রহী করে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি উপহারের কথা বলেছেন। সেই উপহার হিসেবে ছাত্রীদের ‘পিংক সাইকেল’ দেওয়ার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনায় অনুপ্রাণিত করাই এর উদ্দেশ্য।

এহছানুল হক মিলন জানান, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী অ্যাওয়ার্ড দেওয়া হবে। প্রধানমন্ত্রী নিজেই এ পুরস্কার প্রদান করবেন।

তিনি আরও বলেন, সদ্য এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ এক লাখ ১৬ হাজার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর পড়াশোনায় উৎসাহ বাড়াতে উপহার হিসেবে ট্যাব দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। চলতি বছর শিক্ষাখাতে জিডিপির ২ শতাংশ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই বরাদ্দ ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

তিনি দাবি করেন, শিক্ষাখাতে এ ধরনের বিনিয়োগ এর আগে কোনো সরকার করেনি।

সূত্র: ইনসাফ ২৪

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

মাধ্যমিকের ছাত্রীদের ‘পিংক সাইকেল’ দেওয়ার উদ্যোগ: শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x