ঢাকা    বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

প্রতিষ্ঠাবার্ষিকীতে কুলিয়ারচরে ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচর থানা শাখার উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কুলিয়ারচর উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও আলিয়া মাদ্রাসায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচিটি পালন করা হয়।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুলিয়ারচর থানা শাখার সভাপতি মুহাম্মদ সুলাইমান সরকার কর্মসূচিতে নেতৃত্ব দেন। সংগঠনের নেতারা জানান, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃক্ষরোপণ কার্যক্রমে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা উপস্থিত থেকে সহযোগিতা করেন। একই সঙ্গে পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের করণীয় বিভিন্ন বিষয়ে তারা দিকনির্দেশনা দেন।

কর্মসূচিতে কুলিয়ারচর থানা শাখার সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম, সদস্য মুনির সরকার, শেখ সাব্বির আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন।

বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলি বিকাশের পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে আসছে। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার বার্তা সমাজে পৌঁছে দেওয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য।

সূত্র: দশদিক

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে কুলিয়ারচরে ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x