ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

ফজরের নামাজে গিয়ে নিখোঁজ, সন্ধান চায় পরিবার

পঞ্চগড়ের বোদা উপজেলায় ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হওয়ার পর গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে মো. শহিদ মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। তিনি কিশোর বয়স থেকেই মানসিক প্রতিবন্ধিতায় ভুগছেন বলে জানিয়েছে তার পরিবার।

পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ মো. শহিদ মিয়া (৩৯) বোদা উপজেলার বেংহারী ইউনিয়ন এলাকার কুমিল্লা পাড়া মৃত: চাঁন মিঞার ছেলে। গতকাল ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।

নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তাকে কোথাও দেখা গেলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

নিখোঁজ ব্যক্তির ছোট ভাই আব্দুল কাদের খান জানান, তার ভাই কিশোর বয়স থেকেই মানসিক প্রতিবন্ধী। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানান।

নিখোঁজ ব্যক্তির সন্ধান পেলে যোগাযোগ:

আব্দুল কাদের খান

মোবাইল: ০১৭৫২০১২৬৪০ ০১৩২১০৫৩৯৪০

ঠিকানা: কুমিল্লাপাড়া, তেপুকুরিয়া, বেংহারী, বোদা, পঞ্চগড়।

পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ব্যক্তির সন্ধানে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ফজরের নামাজে গিয়ে নিখোঁজ, সন্ধান চায় পরিবার

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x