ফরিদপুরে ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের জেলা শাখার বিতর্কিত সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত সৈয়দ নাজমুল আলম পারভেজের মালিকানাধীন ‘আজকের সারাদেশ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ সিলগালা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। প্রয়োজনীয় অনুমোদন ও বৈধ কাগজপত্র না থাকা এবং স্বাস্থ্যসেবায় বিভিন্ন অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে সিলগালা করার পাশাপাশি ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে—এমন অভিযোগের পাশাপাশি রোগীদের ত্রুটিপূর্ণ স্বাস্থ্যসেবা দেওয়ার অভিযোগও ওঠে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরে বিভিন্ন গণমাধ্যমে প্রতিষ্ঠানটির অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে।
এরই পরিপ্রেক্ষিতে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসানের নির্দেশনায় এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিতে অভিযান চালায়।
অভিযানকালে প্রতিষ্ঠানের বৈধ কাগজপত্র ও অনুমোদন যাচাই করা হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতিসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ‘আজকের সারাদেশ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ সিলগালা করে দেওয়া হয় এবং কর্তৃপক্ষকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
জানা গেছে, ভোক্তা অধিকার সংগঠন ক্যাব ফরিদপুরের বিতর্কিত সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ও ব্যবস্থাপনা পরিচালক। আতিয়ার রহমান নামের আরও একজন ব্যক্তি প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বলে জানা যায়। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই প্রায় এক বছর আগে কাদিরদী বাজারে প্রতিষ্ঠানটি চালু করা হয়।
প্রতিষ্ঠানটি চালুর পর থেকেই এর চিকিৎসাসেবা, ব্যবস্থাপনা ও অনুমোদন নিয়ে বিভিন্ন প্রশ্ন ওঠে। স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনীয় অবকাঠামো ও বৈধ অনুমোদনের বিষয়টি নিশ্চিত না করেই প্রতিষ্ঠানটিতে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। এসব অভিযোগের বিষয়ে প্রশাসনের অভিযান ও পরবর্তী ব্যবস্থা নেওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন কয়েকজন।
অভিযানের বিষয়ে জানতে চাইলে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে ক্যাব ফরিদপুরের বিতর্কিত সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজের বিরুদ্ধে আর্থিক লেনদেন ও চেক প্রতারণাসহ একাধিক মামলা থাকার কথাও বিভিন্ন সূত্রে জানা গেছে। কয়েকটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তার কারাভোগের তথ্য পাওয়া গেছে বলেও দাবি সংশ্লিষ্টদের। এ ছাড়া অর্থ লেনদেনসংক্রান্ত আরও কয়েকটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।
স্বাস্থ্যসেবার মতো স্পর্শকাতর খাতে প্রয়োজনীয় অনুমোদন ছাড়া কোনো প্রতিষ্ঠান পরিচালনার সুযোগ থাকা উচিত নয় বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। তাদের দাবি, শুধু জরিমানা ও সিলগালা নয়, প্রতিষ্ঠানটি কীভাবে দীর্ঘ সময় ধরে অনুমোদনহীনভাবে পরিচালিত হলো এবং এর পেছনে কারও দায়িত্বে অবহেলা ছিল কি না—তা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন