ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

চট্টগ্রাম কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কারাগারে বন্দি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম (৫২) মারা গেছেন। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গত ৩১ জুলাই তাকে কারাগারে নেওয়া হয়েছিল।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বুকে ব্যথা অনুভব করেন নুরুল ইসলাম। পরে তাকে প্রথমে কারাগারের হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নুরুল ইসলাম মিরসরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ কালের কণ্ঠকে বলেন, দুপুর ২টার দিকে নুরুল ইসলাম বুকে ব্যথা অনুভব করেন। এরপর তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সূত্র: কালের কণ্ঠ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রাম কারাগারে বন্দি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম (৫২) মারা গেছেন। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গত ৩১ জুলাই তাকে কারাগারে নেওয়া হয়েছিল।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বুকে ব্যথা অনুভব করেন নুরুল ইসলাম। পরে তাকে প্রথমে কারাগারের হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নুরুল ইসলাম মিরসরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ কালের কণ্ঠকে বলেন, দুপুর ২টার দিকে নুরুল ইসলাম বুকে ব্যথা অনুভব করেন। এরপর তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সূত্র: কালের কণ্ঠ

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x