ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসানোর দাবি ইরানের

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। একই সঙ্গে জলপথটির দক্ষিণ অংশে আরও নৌ মাইন স্থাপনের তথ্য জানিয়েছে ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স। যুক্তরাষ্ট্রের ওই দাবিকে সরাসরি নাকচ করেছেন সংস্থাটির মুখপাত্র।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইব্রাহিম জোলফাগারি জানান, গত রাতের অভিযানে হরমুজ প্রণালির দক্ষিণ অংশের অবৈধ রুটগুলোতে অতিরিক্ত নৌ মাইন স্থাপন করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের দাবির বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, ‘এর জবাবে সেন্টকম কেবল ফটোশপ ব্যবহার করে প্রণালিটির নাম পরিবর্তন করতে পেরেছে।’

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে দাবি করে প্রকাশ করা মানচিত্র ও ছবির প্রসঙ্গ তুলে জোলফাগারি ব্যঙ্গ করে বলেন, ‘সমস্যার সমাধান হয়ে গেছে! এখন থেকে তেলবাহী জাহাজগুলো পার করার জন্যও আপনারা ফটোশপ ব্যবহার করতে পারেন!’

সূত্র: মিডল ইস্ট আই

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসানোর দাবি ইরানের

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x