ঢাকা    বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

গাজী নজরুলের নাম ঘোষণার পর স্পিকারের মন্তব্য, সংসদে হাসির পরিবেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম (গাজী নজরুল ইসলাম) বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থিত ছিলেন না। ত

বে তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তার একটি তারকা চিহ্নিত প্রশ্ন নির্ধারিত থাকলেও তিনি উপস্থিত না থাকায় প্রশ্নটি উত্থাপিত হয়নি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে গাজী নজরুল ইসলামের তারকা চিহ্নিত প্রশ্নের ক্রমিক নম্বর ছিল ৪০৮। প্রশ্নটি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর উদ্দেশে করা হয়েছিল।

লিখিত প্রশ্নে গাজী নজরুল ইসলাম জানতে চান, বর্তমানে দেশে শ্রম আদালতের সংখ্যা কত এবং সেগুলো কোথায় কোথায় রয়েছে। এসব আদালতে কতটি মামলা বিচারাধীন রয়েছে এবং মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, তাও জানতে চাওয়া হয়।

নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তারকা চিহ্নিত প্রশ্নটি উত্থাপনের জন্য গাজী নজরুল ইসলামের নাম ঘোষণা করেন। কিন্তু মাইক্রোফোনে নাম ডাকার পর স্পিকার ফ্লোরের দিকে তাকিয়ে দেখতে পান, নজরুল ইসলাম তার আসনে নেই।

এ সময় স্পিকার হাস্যরসের সুরে বলেন, ‘জি এম তো নাই’। তার এ তাৎক্ষণিক মন্তব্যে সংসদ কক্ষে হাসির পরিবেশ তৈরি হয়। স্পিকার নিজেও হাসতে থাকেন এবং উপস্থিত কয়েকজন সংসদ সদস্যকেও হাসতে দেখা যায়।

লিখিত প্রশ্নে গাজী নজরুল ইসলাম আরও জানতে চেয়েছিলেন, বর্তমানে দেশে শ্রম আদালতের সংখ্যা কত, সেগুলোর অবস্থান কোথায় এবং এসব আদালতে বিচারাধীন মামলার সংখ্যা কত। পাশাপাশি দ্রুত মামলা নিষ্পত্তির লক্ষ্যে নেওয়া পদক্ষেপ সম্পর্কেও জানতে চাওয়া হয়।

সূত্র: দৈনিক ইত্তেফাক।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

গাজী নজরুলের নাম ঘোষণার পর স্পিকারের মন্তব্য, সংসদে হাসির পরিবেশ

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x