বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা মাদক সেবন করে না। ইয়াবা কিংবা গাঁজা সেবনের অভিযোগও তাদের বিরুদ্ধে করা যাবে না। এমনকি খুব ব্যতিক্রমী ঘটনা ছাড়া মাদ্রাসার কোনো শিক্ষার্থীর ঠোঁটে সিগারেটও দেখা যায় না।
এ সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন জামায়াতে ইসলামীর আমির। তিনি অভিযোগ করে বলেন, জনস্বার্থ রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে। সরকারের ব্যর্থতার কারণেই ১১ দলকে রাজপথে কর্মসূচি পালন করতে হচ্ছে।
তিনি আরও বলেন, দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিরোধী দল সংসদ ও রাজপথ—দুই ক্ষেত্রেই সক্রিয় থাকবে।
এ ছাড়া দেশের কওমি শিক্ষাব্যবস্থার মানোন্নয়নের ক্ষেত্রেও সরকারের যথেষ্ট আন্তরিকতা নেই বলে অভিযোগ করেন ডা. শফিকুর রহমান।
সূত্র: ইত্তেফাক

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন