ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

পঞ্চগড়ে বর্ষীয়ান রাজনীতিবিদ তৌহিদুল ইসলামের কর্মময় জীবন স্মরণে জেলা পরিষদে শোকসভা।

পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক ও বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব মোহাম্মদ তৌহিদুল ইসলামের প্রয়াণে জেলা পরিষদের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় পঞ্চগড় জেলা পরিষদের হলরুমে আয়োজিত এ শোকসভায় তাঁর দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনের কর্মময় অধ্যায় স্মরণ করে আবেগঘন বক্তব্য দেন বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

এর আগে গত রোববার (৩০ আগস্ট) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আলহাজ্ব মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তাঁর প্রয়াণে পঞ্চগড়ের রাজনৈতিক অঙ্গনসহ সামাজিক ও পেশাজীবী মহলে নেমে আসে শোকের ছায়া।

শোকসভায় মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন, জেলা পুলিশ সুপার আবু সাইম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, পঞ্চগড় শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আখতারুজ্জামান, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইউনুস শেখ প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মিনহাজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল হালিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

বক্তারা বলেন, আলহাজ্ব মোহাম্মদ তৌহিদুল ইসলাম ছিলেন পঞ্চগড়ের রাজনৈতিক অঙ্গনের এক অভিজ্ঞ, প্রবীণ ও জনসম্পৃক্ত নেতা। দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের কাছাকাছি থেকে তিনি যে আস্থা ও ভালোবাসার বন্ধন তৈরি করেছিলেন, তা তাঁর কর্মজীবনের অন্যতম বড় অর্জন। তাঁর নেতৃত্ব, সাংগঠনিক প্রজ্ঞা ও মানুষের প্রতি দায়বদ্ধতা পঞ্চগড়ের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

তাঁর দীর্ঘ জনসম্পৃক্ততার কথা তুলে ধরে বক্তারা বলেন, পঞ্চগড় পৌরসভার মেয়র হিসেবে পাঁচবার দায়িত্ব পালন করে তিনি স্থানীয় সরকার ব্যবস্থায় দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পাশাপাশি জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির আহ্বায়ক হিসেবে দলীয় রাজনীতিতেও রেখেছেন সক্রিয় ভূমিকা। জেলা পরিষদের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালনকালে জেলার মানুষের কল্যাণে কাজ করার প্রয়াস ছিল তাঁর কর্মকাণ্ডের অন্যতম বৈশিষ্ট্য।

বক্তারা আরও বলেন, তৌহিদুল ইসলামের মৃত্যু শুধু একজন প্রবীণ রাজনীতিবিদের বিদায় নয়, এটি পঞ্চগড়ের জনজীবনে একটি অভিজ্ঞ কণ্ঠের নীরব হয়ে যাওয়া। তাঁর মতো দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে আসা মানুষের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, সামাজিক দায়বদ্ধতা ও জনসম্পৃক্ত কর্মকাণ্ড আগামী প্রজন্মের জন্য স্মরণ ও অনুসরণের বিষয় হয়ে থাকবে।

দীর্ঘ রাজনৈতিক জীবনে পঞ্চগড়ের বিএনপির রাজনীতিতে তৌহিদুল ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্থানীয় সরকার ব্যবস্থার সঙ্গেও ছিল তাঁর নিবিড় ও দীর্ঘ সম্পৃক্ততা। পাঁচবার পৌর মেয়র নির্বাচিত হয়ে তিনি দীর্ঘদিন পঞ্চগড় পৌরবাসীর সঙ্গে কাজ করেছেন। তাঁর মৃত্যুতে বিএনপির নেতাকর্মী ও সমর্থক, সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

তাঁর প্রয়াণের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তাঁর রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করে শোক প্রকাশ করছেন। রাজনৈতিক সহকর্মীদের কাছে তিনি ছিলেন দীর্ঘদিনের সহযোদ্ধা, আর সাধারণ মানুষের কাছে পরিচিত ছিলেন একজন অভিজ্ঞ ও জনসম্পৃক্ত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে।

শোকসভায় বক্তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন জেলা পরিষদ প্রশাসক হিসেবে তৌহিদুল ইসলামের ব্যবহৃত একটি কলম স্মৃতি হিসেবে তাঁর পরিবারের সদস্যদের হাতে তুলে দেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শোকসভা ও দোয়া মাহফিলটি সঞ্চালনা করেন পঞ্চগড় পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

পঞ্চগড়ে বর্ষীয়ান রাজনীতিবিদ তৌহিদুল ইসলামের কর্মময় জীবন স্মরণে জেলা পরিষদে শোকসভা।

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x