ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

ইয়েমেনে সরকারি বাহিনী-হুথি সংঘর্ষে নিহত ৮১

ইয়েমেনে হুথি বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘাতে বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত অন্তত ৮১ জন যোদ্ধা নিহত হয়েছেন। বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকার দুই সামরিক কর্মকর্তা ও চিকিৎসা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

লোহিত সাগরের উপকূলীয় এলাকার এক সামরিক কর্মকর্তা জানান, সংঘর্ষে সরকারি বাহিনীর ২৪ সদস্য প্রাণ হারিয়েছেন। তায়েজের অভ্যন্তরীণ এলাকায় আরও ১৫ সরকারি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছেন আরেক সামরিক কর্মকর্তা।

অন্যদিকে, হুথি নিয়ন্ত্রিত এলাকার চিকিৎসা সূত্র জানিয়েছে, সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৪২ জন হুথি যোদ্ধা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ইয়েমেনে ফের তীব্র লড়াই শুরু হয়। এ সময় লোহিত সাগরের উপকূলীয় এলাকা এবং তায়েজের আশপাশে হুথি বাহিনী রকেট ও ড্রোন হামলা চালানোর পাশাপাশি স্থল অভিযানও পরিচালনা করে।

সরকারি সামরিক সূত্র এএফপিকে জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে হামলার শিকার গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখাকে সরকারি নিয়ন্ত্রিত অন্য এলাকাগুলো থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে হুথিরা। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালির কাছাকাছি এলাকায় নিজেদের অবস্থান আরও সম্প্রসারণের চেষ্টা চালাচ্ছে তারা।

ইয়েমেনে এক দশকের বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলমান। গত জুলাইয়ে শুরু হওয়া মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে দেশটিও সরাসরি যুক্ত হয়ে পড়ে। ওই সময় ২০২২ সালে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ভেঙে সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে আবারও সংঘাতে জড়িয়ে পড়ে হুথিরা।

সূত্র: এমএমআর

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ইয়েমেনে সরকারি বাহিনী-হুথি সংঘর্ষে নিহত ৮১

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x