নওগাঁর বদলগাছী উপজেলায় ৫৩তম বাংলাদেশ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ (স্কুল, কলেজ ও মাদ্রাসা) উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) বদলগাছী উপজেলায় আয়োজিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফজলে হুদা বাবুল, মাননীয় সংসদ সদস্য, নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর)।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার ও সনদ বিতরণ করেন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তারা বলেন, নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন