ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

শিক্ষাঙ্গন

নওগাঁয় জিপিএ-৫ পাওয়া ৬০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো শিবির

নওগাঁয় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া প্রায় ৬০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নওগাঁ জেলা শাখা।

শনিবার (৫ সেপ্টেম্বর) নওগাঁয় আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য এনামুল হক। অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নওগাঁ জেলা সভাপতি আজফারুলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের প্রশংসা করে অতিথিরা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেদের দক্ষতা কাজে লাগানোর আহ্বান জানান।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে তুলতে পারলে তারা আগামী দিনে দেশকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থী, অভিভাবক ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁয় জিপিএ-৫ পাওয়া ৬০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো শিবির

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নওগাঁয় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া প্রায় ৬০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নওগাঁ জেলা শাখা।

শনিবার (৫ সেপ্টেম্বর) নওগাঁয় আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য এনামুল হক। অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নওগাঁ জেলা সভাপতি আজফারুলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের প্রশংসা করে অতিথিরা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেদের দক্ষতা কাজে লাগানোর আহ্বান জানান।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে তুলতে পারলে তারা আগামী দিনে দেশকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থী, অভিভাবক ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x