পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলায় মাদক সেবনের প্রবণতা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা। বিশেষ করে তরুণদের মধ্যে মাদকের বিস্তার সামাজিক পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি হয়ে উঠছে বলে মনে করছেন তারা।স্থানীয়দের অভিযোগ, উপজেলার বিভিন্ন এলাকায় মাদক সেবন ও কেনাবেচার প্রবণতা রয়েছে। এতে উঠতি বয়সী তরুণদের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ছে। মাদকের কারণে পারিবারিক অশান্তি, সামাজিক অবক্ষয় ও অপরাধপ্রবণতা বাড়ার আশঙ্কাও দেখা দিয়েছে।এ অবস্থায় পোরশা উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন সচেতন মহল। একই সঙ্গে মাদক বিক্রির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং মাদক সেবনকারীদের পুনর্বাসন ও সচেতনতার উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়েছে।সচেতন নাগরিকরা মনে করছেন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষ সম্মিলিতভাবে কাজ করলে পোরশাকে মাদকমুক্ত রাখা সম্ভব।এ বিষয়ে পোরশা উপজেলা প্রশাসনের কার্যকর উদ্যোগ ও নিয়মিত মাদকবিরোধী অভিযান প্রত্যাশা করছেন স্থানীয়রা।

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন