ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

সারিয়াকান্দি থানার নিয়মিত অভিযানে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদনে

বগুড়ার সারিয়াকান্দি থানার পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে পৃথক দুটি ঘটনায় ৮০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় সারিয়াকান্দি থানার একটি অভিযানিক দল পৌর এলাকার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে ৬৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ শাহাদৎ হোসেন কাইল্যা ওরফে শাহাদুল (৪৫)-কে আটক করা হয়। তিনি সারিয়াকান্দি উপজেলার আন্দরবাড়ী গ্রামের মৃত তহসিন আলী আকন্দের ছেলে।

অপর একটি পৃথক অভিযানে ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ ছানারুল ইসলাম (৩৯)-কে আটক করা হয়। তিনি উপজেলার হিন্দুকান্দি (কলোনীপাড়া) এলাকার মৃত ওছমান প্রামানিকের ছেলে। তার মাতা মোছাঃ সালেহা বেগম।

পুলিশ জানায়, আটক দুজনকে থানায় নিয়ে আসার পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা রুজু করা হয়। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে উভয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্ত মোঃ শাহাদৎ হোসেন কাইল্যা ওরফে শাহাদুলের বিরুদ্ধে ইতিপূর্বে দায়ের করা ১৫টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া মোঃ ছানারুল ইসলামের বিরুদ্ধে পূর্বে দায়ের করা ৩টি মাদক মামলাও বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

সারিয়াকান্দি থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতাও প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ।

— সংবাদদাতা, সারিয়াকান্দি, বগুড়া

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দি থানার নিয়মিত অভিযানে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x