ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

কঙ্গোর বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২২

কঙ্গোর রাজধানী কিনশাসার লিংওয়ালা এলাকায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। বিয়ের আনন্দঘন আয়োজন মুহূর্তেই পরিণত হয় হৃদয়বিদারক ঘটনায়।

স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে হঠাৎ বিয়েবাড়িতে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে সরু গলিপথ দিয়ে বের হওয়ার চেষ্টা করেন অতিথিরা। এ সময় অনেকে আটকা পড়েন। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকজন একে অপরকে ধরে বের হয়ে আসার চেষ্টা করেন।

আগুনের ঘটনায় আহত ও বিপদগ্রস্ত অনেককে রাস্তার পাশে শুইয়ে রাখা হয়। তাদের মধ্যে কয়েকজন সেখানেই মারা যান। শনিবার সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকারী ও সংশ্লিষ্টদের বেশ বেগ পেতে হয়।

স্থানীয় মেয়র নরবার্ট মুশিঙ্গা জানিয়েছেন, এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান আরও এগিয়ে গেলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করে উপ-প্রধানমন্ত্রী জাকামিন শাবানি ঘটনাটিকে বড় ধরনের ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বলেন, কিনশাসার ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে বাড়িঘর অনেক সময় অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়। পাশাপাশি এসব এলাকায় আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থাও নেই। এ কারণে শুষ্ক মৌসুমে এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়ই ঘটে থাকে।

সূত্র: দৈনিক ইত্তেফাক

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

কঙ্গোর বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২২

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x