ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

কেপ ভার্দের ফোগো দ্বীপে বাস খাদে পড়ে নিহত ২৫

আটলান্টিক মহাসাগরের পশ্চিম আফ্রিকা উপকূলের কাছাকাছি কেপ ভার্দের ফোগো দ্বীপে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরীর সংখ্যাও রয়েছে। দেশটির জাতীয় সংবাদ সংস্থা ইনফোরপ্রেস রোববার (৬ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে।

শনিবার গভীর রাতে ফোগো দ্বীপের উত্তরাঞ্চলের একটি পাহাড়ি সড়কে দুর্ঘটনাটি ঘটে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে প্রায় ৩০ মিটার গভীর খাড়াইয়ের মধ্যে পড়ে যায়।

ইনফোরপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বাসটির যাত্রীদের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনায় আহত কয়েকজনকে ফোগোর সাও ফ্রান্সিসকো দে আসিস আঞ্চলিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, ভ্রমণটি কোনো স্থানীয় স্কুলের পক্ষ থেকে আয়োজন করা হয়নি। বাসচালক নিজ উদ্যোগে প্রতিবছর এ ধরনের ভ্রমণের আয়োজন করতেন। দুর্ঘটনায় ওই চালকও মারা গেছেন।

এ দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে উদ্ধার ও চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।

সূত্র: রয়টার্স

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

কেপ ভার্দের ফোগো দ্বীপে বাস খাদে পড়ে নিহত ২৫

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x